কিস্তি তুলতে গিয়ে গাছচাপায় এনজিওকর্মীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৫:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৫:৩৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারিকেল গাছ ভেঙে মাথায় পড়ে সাথী দত্ত (৩৬) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আফজাল মোল্লার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

সাথী দত্ত বেসরকারি প্রতিষ্ঠান আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ শাখার জ্যেষ্ঠ ঋণ কর্মকর্তা। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার ৭ বছর ও ৫ বছর বয়সী দুটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আশা এনজিও’র ঋণের কিস্তি সংগ্রহের কাজে ওই বাড়িতে অবস্থান করছিলেন সাথী দত্ত। হঠাৎ উঠানের পাশে থাকা ৩০ থেকে ৪০ ফুটের লম্বা একটি নারিকেল গাছ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আশা’র নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।’

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি