বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষকের

মাদারীপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৭:২৩আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৭:২৩

মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুল ইসলাম (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাফিজুল ইসলাম কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। তিনি গোপালপুর মেলকাই হাফেজি নুরানি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, হাফিজুল ইসলাম দুপুরে তার নিজ জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাত বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি