‘এবার ঈদে বাড়ি যাবে বেশি মানুষ, বাড়বে যানজট’

গাজীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ১৫:৫২আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫:৫২

এবার ঈদে অন্যান্য বারের চেয়ে বেশি মানুষ বাড়ি যাবে। সেক্ষেত্রে যানজটও বাড়বে আশঙ্কা প্রকাশ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেছেন, যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রকল্প (বাস র‍্যাবপিড ট্রানজিট) সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা হবে। 

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি এবং নাওজোড় এলাকায় সাসেক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম বলেন, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) একটি চলমান প্রকল্প। এতে কিছু সমস্যা থাকে। ঈদের প্রাক্কালে নির্মাণ কাজের জন্য যেন ট্রাফিক কনজেশন (যানজট) না হয়, এটাকে সহনীয় মাত্রায় রাখতে মন্ত্রী ও সরকার জোর দিয়েছেন।

তিনি আরও বলেন, মহাসড়কে লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধে রুটিন ওয়ার্ক হিসেবে হাইওয়ে পুলিশ কাজ করছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, পোশাক কারখানা একযোগে ছুটি হলে পোশাক শ্রমিকরা যেনতেনভাবে বাড়ি ফিরতে চান। সেক্ষেত্রে তখন অসাধু তৎপরতা বাড়ে এবং লক্কর ঝক্কর মার্কা ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় আনা হয়। পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হলে এ সমস্যা থাকবে না।

সচিবের সঙ্গে প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, বিআরটি প্রকল্প পরিচালক ইলিয়াস আহমেদ, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি'র) উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ-আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক