ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শিমুলিয়া ঘাটে থাকবে ৩ শতাধিক পুলিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ২২:৩৯আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫:১৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে পারাপার নিশ্চিতে শিমুলিয়া ঘাটে তিন শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেজের হল রুমে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

পুলিশ সুপার জানান, তিন শতাধিক পুলিশ তিন শিফটে শিমুলিয়া ঘাটে ঈদের আগে এবং পরে দায়িত্বে থাকবে। পুলিশ কন্ট্রোল থাকবে। সে সঙ্গে সার্বক্ষণিক ঘাট এলাকার পর্যবেক্ষণ করে কোনও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায় জানান, অতিরিক্ত ভাড়া গ্রহণ ও যাত্রীদের যেন টানাহেঁচড়া না করা হয়- সেজন্য শিমুলিয়া ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।

পদ্মা বহুমুখী সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, কাল থেকে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হবে। এ ছাড়া পদ্মা সেতুর নিচ দিয়ে কাল থেকে ফেরি চলাচল করবে। তবে খুব সর্তকতার সঙ্গে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, শিমুলিয়া নদী বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন, বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম, মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ আবু তাহের মিয়া, লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাউর রহমান আতাহার ব্যাপারী।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের