দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি কম

রাজবাড়ী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১৪:২১আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪:২১

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বাড়ছে। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। তবে ঘরমুখো যাত্রীরা বলছেন, তারা ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছেন। 

এদিকে মহাসড়কের শৃঙ্খলা বজায়ে রাখতে কাজ করছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত যারা ঘরে ফিরছেন, তাদের বেশিরভাগই সোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে গেছেন।

সকালে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, নদী পার হয়ে আসা অধিকাংশ ফেরিতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাই ছিল বেশি। যাত্রীবাহী পরিবহনের চাপ খুবই কম।

অপরদিকে রাজধানী থেকে নদী পার হয়ে আসা ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে দৌলতদিয়া লঞ্চঘাটে। পাটুরিয়া ঘাট থেকে আসা প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী নিয়ে ঘাটে আসছে।

ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছেন যাত্রীরা

ঢাকা থেকে আসা গোপালগঞ্জগামী কলেজছাত্র সাফাত বলেন, ‘পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে এসেছি। কোনও কষ্ট হয়নি। এরপর ফেরিতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন ঘাট থেকে দেখি কোন গাড়িতে বাড়ি যেতে পারি।’

সাভার থেকে আসা যশোরগামী যাত্রী সৌরভ শিকদার বলেন, ‘পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে এসে লঞ্চে দৌলতদিয়া ঘাটে এসেছি। সময় কম লাগে, তাই লঞ্চে নদী পার হয়েছি। তবে গতবারের চেয়ে এবার ভোগান্তি খুবই কম হয়েছে। চিন্তা করছি দৌলতদিয়া ঘাট থেকে ভাড়া মাইক্রোবাসে বাড়ি যাবো।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে ২১টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে কাজ করছে। ঈদ যত ঘনিয়ে আসছে, মনে হচ্ছে যাত্রী পারাপারের সংখ্যা বাড়ছে। আমরা সার্বক্ষণিক ফেরিঘাটে নজরদারি করছি। আশা করছি এবার ঈদে স্বস্তিতে সবাই গৌন্তব্যে পৌঁছাতে পারবে।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের