দৌলতদিয়ার ফেরি-লঞ্চে বাড়ছে ঢাকামুখী যাত্রী

রাজবাড়ী প্রতিনিধি
০৫ মে ২০২২, ১৭:১৪আপডেট : ০৫ মে ২০২২, ১৭:১৬

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে।

সরজমিন বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, রাজধানীগামী মানুষ দূরপাল্লার বাস, মাহিন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশায় ঘাটে এসে ফেরি ও লঞ্চে নদী পার হচ্ছেন। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আলম মিলন জানান, যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২২টি লঞ্চ চলাচল করছে।

ফেরিতে ঢাকামুখী যাত্রী মাগুরা থেকে আসা ঢাকাগামী যাত্রী বিল্লাল খন্দকার বলেন, ‘একটি সফটওয়্যার ফার্মে চাকরি করি। এবার ছুটি কম পেয়েছি। শনিবার থেকে অফিস খোলা, তাই আজই চলে যাচ্ছি। কাল সড়কে চাপ থাকতে পারে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপারে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাকি দুটি ফেরি বহরে যুক্ত হবে। এবার ঈদের আগে অধিকাংশ যাত্রীই ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি ফিরেছেন। আশা করছি, ঈদের পরেও ঘাটে কোনও ভোগান্তি ছাড়াই মানুষ কর্মস্থলে যেতে পারবেন। ফেরিঘাটে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের