১০ কিলোমিটার দীর্ঘ যানজট, হেঁটে পার হচ্ছেন যাত্রীরা

রাজবাড়ী প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৯:৩৪আপডেট : ০৭ মে ২০২২, ১৯:৩৪

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। যানজটে আটকে থেকে তীব্র গরমে সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে শনিবার (৭ মে) বিকালে ঘাট ও সড়ক ঘুরে দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। অনেক যাত্রী বাস ছেড়ে পায়ে হেঁটে, ভ্যান ও অটোরিকশায় ঘাটে যাচ্ছেন। কিছু যানবাহনের চালক দাবি করেন, শুক্রবার রাত ১২টার দিকে এলেও বিকাল ৩টা পর্যন্ত ফেরির নাগাল পাননি।

অন্যদিকে, যাত্রীদের নদী পারাপারে ২২টি লঞ্চ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মো. নুরুল আলম মিলন।

১০ কিলোমিটার দীর্ঘ যানজট, হেঁটে পার হচ্ছেন যাত্রীরা

এদিকে, দৌলতদিয়া ঘাটে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। প্রতিটি ঘাটেই মানুষের ভিড়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীবাহী শত শত পরিবহন যানজটে আটকে আছে।

জমিদার ব্রিজ এলাকায় আটকা পড়া যাত্রীবাহী বাস থেকে নেমে হাঁটছেন এনামুল হক। তিনি বলেন, ‘আমি পাংশা থেকে একটি লোকাল বাসে জমিদার ব্রিজ পর্যন্ত এসেছি। এতো যানবাহনের চাপ হয়েছে, সেটা আগে জানলে কাল ঢাকা যেতাম। সঙ্গে ব্যাগ নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছি। শুনলাম, ঘাট এখান থেকে ৯ কিলোমিটার দূরে। দেখি পায়ে হেঁটে কতদূর যেতে পারি।’

ঘাটে মানুষের চাপ

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, ‘বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলিয়ে ২১টি ফেরি চলাচল করছে। কাল গার্মেন্টস ও অফিস খোলা থাকায় যাত্রী ও যানবাহনের প্রচুর চাপ সৃষ্টি হয়েছে। আমরা ভোগান্তি কমাতে কাজ করছি।’

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি