সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ২ জনকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২২, ০৮:৪২আপডেট : ১৪ মে ২০২২, ০৮:৪২

সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের স্থানীয় ‘দৈনিক অগ্রবানী প্রতিদিন’ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরীসহ (২৮) দুই জনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৩ মে) রাতে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বোয়ালিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত আরেকজন সুতা ব্যবসায়ী জসিম হোসেন (৩৮)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাশিদের সঙ্গে থাকা নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন আহতদের বরাত দিয়ে বলেন, ‘রাত আনুমানিক ১০টায় রাশিদ ও জসিম দেওভোগ থেকে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। বোয়ালিয়া খালের সামনে আসলে অজ্ঞাত পরিচয়ে কয়েকজন কিশোর তাদের পথ অবরোধ করে। এ সময় বিভিন্ন পত্রিকায় কিশোর গ্যাং নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করে তারা। এক পর্যায়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কিশোর দল পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যালে পাঠান।’

তিনি আরও বলেন, ‘রাতেই দুই জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত বলতে পারবো।’

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক সহ দুইজনকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী