গজারিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
১৪ মে ২০২২, ২২:৩৯আপডেট : ১৪ মে ২০২২, ২২:৩৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সামসুমুজ্জোহা চৌধুরী তপন নাকে একজনের ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৩ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে চৌধুরী মার্কেটর সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তানভীর হক তুরিন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মমিনুল হক টিটুর ছেলে। এ ঘটনায় তুরিনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ভবানীপুর গ্রামের তুরিনের নেতৃত্বে কাজী জুয়েল, তপু, রিফাত শরীফ ও আরিফসহ অজ্ঞাত আরও ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসায়ীর মার্কেটের ভেতরে ঢুকে শাটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় মার্কেটের গলির ভেতরে পার্কিং করা তার একটি কারও ভাঙচুর করে।

ভাঙচুরের আওয়াজ শুনে ভুক্তভোগীর বড় ভাই মাসুমুজ্জোহা চৌধুরী ও ছোট ভাই ইমরুজ্জোহা চৌধুরীসহ মার্কেটের লোকজন এগিয়ে এলে তাদের বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। রাতেই এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত তুরিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, শুক্রবারে হোসেন্দী ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠান ও একটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে