স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী আটক

নরসিংদী প্রতিনিধি
২২ মে ২০২২, ১৪:২৮ আপডেট : ২২ মে ২০২২, ১৫:৪১

নরসিংদীর বেলাব উপজেলায় স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় গিয়াস উদ্দিনকে (৪৫) আটক করা হয়েছে। রবিবার (২২ মে) দুপুরে পিবিআই সদরদফতরের অতিরিক্ত পুলিশ ‍সুপার আবু ইউসূফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানিয়েছেন, মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানাননি ওসি।

এর আগে রবিবার (২২ মে) সকাল ৮টায় উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—বাবলা গ্রামের রঙমিস্ত্রি গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।

আরও পড়ুন: ঘরে মিললো মা ও ২ সন্তানের লাশ

স্থানীয়রা জানায়, সকাল ৮টায় প্রতিবেশীরা রাহিমা ও তার সন্তানদের লাশ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য গিয়াস উদ্দিনকে পিবিআই কার্যালয়ে আনা হয়। পরে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। জিজ্ঞাসাবাদে গিয়াস জানান, প্রতিবেশীকে ফাঁসাতেই স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, রাহিমা খাতুনের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার ‍দুই সন্তানের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে রাতের কোনও এক সময়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

/এআরআর/এসএইচ/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি