কারাগারে বন্দির সঙ্গে দেখা করতে এসে আটক নারী

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০২২, ২২:৩৭আপডেট : ২২ মে ২০২২, ২২:৩৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে ইয়াবাসহ রুমা খাতুন সুবর্ণা (৩২) নামে এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা। রবিবার (২২ মে) কারাগারের ফটক থেকে তাকে আটক করা হয়। আটক নারী যশোরের কোতোয়ালি থানার চাউলিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, কাশিমপুর মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি আসামি নীলার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন তিনি। কারাগারের প্রধান ফটকে দায়িত্বপ্রাপ্ত নারী কারারক্ষী শিউলি আক্তার ও আনোয়ারা বেগম সুবর্ণার দেহ তল্লাশি করেন। এ সময় তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো চারটি ব্যাগে এক হাজার ৭৫ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৬০ টাকা উদ্ধার করেন।

তিনি আরও জানান, পরে কোনাবাড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে পাওয়া ইয়াবা ও টাকা জব্দ করা হয়েছে। রুমা খাতুন সুবর্ণার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী