নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তা, গ্রেফতার যুবক রিমান্ডে

নরসিংদী প্রতিনিধি
২৩ মে ২০২২, ২১:৪৪আপডেট : ২৩ মে ২০২২, ২১:৪৪

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে মারধর ও হেনস্তার ঘটনায় গ্রেফতার মো. ইসমাইল মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ মে) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী তার রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার ইসমাইল মিয়া (৩৮) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল।

রুমেল বলেন, ‘সোমবার আদালতে হাজির করে ইসমাইলের সাত দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

আরও পড়ুন: জিন্স-টপস পরায় তরুণীকে মারধর, কারাগারে যুবক

এর আগে শনিবার বিকালে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) আদালতে তাকে হাজির করেছিল পুলিশ। পরে আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন আদালতের নির্দেশে ভৈরব রেলওয়ে থানায় এ ঘটনায় মামলা করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী। 

দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে মামলার আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মো. ইসমাইল মিয়া ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার ফয়েজ আহমেদের স্ত্রী শিলা আক্তার। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে অন্যদের আসামি করা হয়।

উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, ‘আজ থেকেই আসামির রিমান্ড শুরু হবে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

আরও পড়ুন: জিন্স-টপস পরায় রেল স্টেশনে তরুণীকে মারধর 

পুলিশ জানায়, বুধবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন ভুক্তভোগী তরুণী ও দুই তরুণ। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণীকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করেন। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তাদের ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি