মুন্সীগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২২, ১২:০৩আপডেট : ২৪ মে ২০২২, ১২:১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল। পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫ নেতাকর্মী।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সহ-সভাপতি আব্দুল হাসেম ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম অনিক। 

মোজাম্মেল হক মুন্না বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল শহরের খালইস্ট এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করি। মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ এসে লাঠিচার্জ করে। এতে আমিসহ ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।’

এদিকে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন। আমি তাদের সরিয়ে দিয়েছি। লাঠিচার্জের ঘটনা ঘটেনি।’

/এসএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি