ফ্রান্সে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২২, ১০:১৭আপডেট : ২৭ মে ২০২২, ১০:১৭

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় আহত সোহেল রানা (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল রানা মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে। স্ত্রী ও ৩ বছরের সন্তানকে নিয়ে প্যারিসে বসবাস করে আসছিলেন তিনি।

নিহতের বাবা আজিজুল হক বলেন, ‌‘সোহেল প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতে কাজ করতো। প্রতিদিনের মতো গত শনিবার কাজ শেষে ভোরে রেস্টুরেন্ট থেকে বের হয়। এ সময় কাছের একটি গলিতে কয়েকজন সন্ত্রাসী তাকে মারধর করে। এতে মাথায় আঘাত পায় সোহেল। পরে পুলিশ তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক বাদী হয়ে সেখানকার থানায় একটি মামলা করেছেন।’

লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী