দুই দেশের আদালতেই পি কে হালদারের বিচার হবে: দুদক কমিশনার

মাদারীপুর প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৩:২০ আপডেট : ২৭ মে ২০২২, ১৩:২৯

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিচার বাংলাদেশ ও ভারত; দুই দেশের আদালতেই হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান। 

শুক্রবার (২৭ মে) সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় কলেজে ‌‌‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায়’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালানো হচ্ছে।’

দুদক কমিশনার আরও বলেন, ‘পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৫টি মামলা হয়েছে। এরই মধ্যে পি কে হালদারের গ্রেফতার হওয়া সহযোগীরা অর্থপাচারের বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। পি কে হালদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারলে আরও অজানা তথ্য বেরিয়ে আসবে। এসব তথ্য মামলা নিষ্পত্তি করতে সহায়তা করবে।’

‘দুর্নীতির বিরুদ্ধে অবস্থা নেওয়া দুদকের মূল কাজ’ উল্লেখ করে ড. মোজাম্মেল হক খান বলেন, ‘কারও বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আসলে প্রাথমিক তদন্ত করে তাদের নাম তালিকাভুক্ত করা হয়। অর্থপাচারকারীদের এই নামের তালিকা সবসময় আপডেট করা হচ্ছে। যারা দেশের টাকা পাচার করছে এবং করেছে তাদের নামের তালিকা করা হচ্ছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে এবং যেসব অপরাধী পালিয়ে দেশের বাইরে গিয়েছে, তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।’

দুই দেশের আদালতেই পি কে হালদারের বিচার হবে: দুদক কমিশনার

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক এ কে এম সোহেল, দুদকের ঢাকা বিভাগের পরিচালক মো. আক্তার হোসেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস, দুর্নীতি দমন কমিশনের মাদারীপুরের উপ-পরিচালক আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিনসহ অন্যরা।

/ইউএস/
সম্পর্কিত
পিকে হালদারের বান্ধবী নাহিদার ফ্ল্যাট-ভবনসহ জমি জব্দ
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান
সর্বশেষ খবর
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি