কিশোরগঞ্জে নৌকা ডুবে নারীর মৃত্যু, শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি 
৩১ মে ২০২২, ১৩:১১আপডেট : ৩১ মে ২০২২, ১৩:১১

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মহল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।

মৃত মহল বেগম মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সালেক মিয়ার স্ত্রী। মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিঠামইনের ঢাকী ইউনিয়ন থেকে একটি যাত্রীবাহী নৌকা ২০ যাত্রী নিয়ে চামটা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। ইটনা উপজেলার এলংজুড়ি বাজার ঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও একজন নারী নৌকার ভেতরে আটকা পড়ে মারা যান। সেই সঙ্গে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়। 

ওসি কামরুজ্জামান মোল্লা বলেন, মৃত নারীর পরিচয় পাওয়ার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে নৌকার যাত্রীদের তথ্যমতে, এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। স্থানীয়দের সহায়তায় আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী