করোনা নিয়ন্ত্রণের কারণে দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৫:৫৮আপডেট : ০৪ জুন ২০২২, ১৬:০৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণের কারণে দেশের অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, দৈনন্দিন জীবনযাত্রা—সবকিছু স্বাভাবিক রয়েছে।’

শনিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‌‘এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য রয়েছে। আজ থেকে সারাদেশে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণ সফলতার সঙ্গে চলছে।’

তিনি আরও বলেন, ‘দেশে টিকার কোনও অভাব নেই। টিকা নিতে আমাদের দেশে কোথাও সমস্যা হয়নি। ইতোমধ্যে প্রায় ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ এবং ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় দেড় কোটি মানুষ বুস্টার ডোজ পেয়েছেন। আজকে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এসব কেন্দ্রে ৮৫ হাজার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী টিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা কার্যক্রম এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল হয়েছে। টিকাদান কার্যক্রম ও করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ও সারাবিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার সামিউল হক, পরিচালক এমএসমসি অ্যান্ড এইচ ডাক্তার শামছুল হক, পরিচালক স্বাস্থ্য ঢাকা বিভাগ ডাক্তার ফরিদ হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান চৌ্ধুরী, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন