শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা

/এসএনএস/এপিএইচ/
০৭ মে ২০২৫, ২২:০৭আপডেট : ০৭ মে ২০২৫, ২২:০৭

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি চার কার্গো এলএনজি আমদানি করা হবে। ফলে বাড়তি গ্যাস শিল্পে সরবরাহ করা যাবে বলে আশা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৭ মে) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিল্পে গ্যাস সরবরাহ সংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে ১২০ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হতো, সেখান থেকে ১৫ কোটি ঘনফুট গ্যাস এখন শিল্প কারখানায় দেওয়া হবে। অপরদিকে আগস্ট পর্যন্ত চার মাসে চারটি এলএনজি কার্গো আসবে। এতে আরও ১০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সব মিলিয়ে শিল্পের জন্য ২৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া যাবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, গ্যাসের সমস্যার জন্য তিতাস একটি হটলাইন তৈরি করবে। দেশীয় গ্যাস উৎপাদন প্রতিনিয়তই কমছে। এ কারণে এলএনজি আমদানি বাড়াতে হচ্ছে। আবার দেশে নতুন নতুন শিল্প কারখানাও গড়ে উঠছে। তিনি বলেন, আমরা অল্প সময়ের জন্য দায়িত্বে এসেছি। তবু চেষ্টা করছি। নতুন অনুসন্ধান কূপের দিকে মনোযোগ দিচ্ছি। এই বছর ৫০টা কূপ এবং আগামী বছর ১০০ টাকা কূপ খননের পরিকল্পনা রয়েছে। ভোলাতেও নতুন কূপ অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরনো কূপ সংস্কার করে তিন গ্যাসক্ষেত্র থেকে ২৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বেড়েছে, যা ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী