‘একটা টিপ দিলাম আর ভোট দেওয়া হয়ে গেলো’

বিমান সিকদার, ফরিদপুর
১৫ জুন ২০২২, ১১:৩৮ আপডেট : ১৫ জুন ২০২২, ১১:৫৩

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। এই ইউনিয়নের ভোটার ৭৫ বছর বয়সী শান্তি বেগম প্রথমবার ইভিএমে ভোট দিয়েছেন।

ইভিএমে ভোট দিয়ে খুশি এই বৃদ্ধা বলেন, ‘জীবনে প্রথম এইভাবে ভোট দিলাম। আগে ভোট দিতাম কাগজের ওপর মার্কায় সিল মেরে। এখন দেখি সেই ঝামেলা নেই। এমনভাবে ভোট দেওয়ার কথা মানুষের মুখে আগে শুনেছি। এবার নিজে দিয়ে দেখলাম, খুব সহজে ভোট দেওয়া যায়। একটা টিপ দিলাম আর ভোট দেওয়া হয়ে গেলো।’

তিনি আরও বলেন, ‘আর বেশিদিন হয়তো বাঁচবো না। মরার আগে এইভাবে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের কালপোহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছোট বোনের পুত্রবধূ মিনা বেগমের সঙ্গে ভোট দিতে আসেন শান্তি বেগম। 

মিনা বেগম বলেন, ‘আমার খালা শাশুড়ির ইভিএমে ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল। এই মেশিনে ভোট দেওয়ার বিষয়ে অনেকের মুখে শুনেছেন। সকালে আমাকে বলেন, মরার আগে এইভাবে ভোট দিতে চান। তাই তাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।’

মধুখালী উপজেলার কামালদিয়া ও চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুই ইউনিয়নেই ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান,  কামালদিয়া ইউনিয়নে ভোটার রয়েছেন ১২ হাজার ৮৫৯ জন। চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও জানান, চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে ভোটার রয়েছেন তিন হাজার ৬৫০ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

হাবিবুর রহমান বলেন, ‘নি‌র্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি