দু্ই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৯:০৭আপডেট : ১৯ জুন ২০২২, ২২:০২

দুই শিশু সন্তানসহ গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এ ঘটনায় এক শিশুকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে পারলেও অপর শিশুসহ মা নিখোঁজ রয়েছেন।

রবিবার (১৯ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাত সদস্যের ডুবুরি দল নদীতে নিখোঁজ মা-মেয়েকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

নিখোঁজ মা কাপাসিয়া উপজেলার বিবাদীয়া গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী আরিফা খাতুন (৪০)। তার দুই মেয়ে হলো তাহমিনা (৯) ও মুর্শিদা (৭)। এরমধ্যে স্থানীয় জেলেরা তাহমিনাকে জীবিত উদ্ধার করেছেন।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, আরিফা খাতুন তার বাড়ির অদূরে সিংহশ্রী ব্রিজ থেকে দুই কন্যাসহ শীতলক্ষ্যা নদীতে লাফিয়ে পড়েন। এ সময় শিশু তাহমিনা স্থানীয় জেলেদের মাছ ধরার জালের খুঁটি ধরে ফেলে। পরে জেলেরা তাকে উদ্ধার করে। মা ও অপর শিশু পানির প্রবল স্রোতে নিখোঁজ হয়। জেলে এবং স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে। বিকাল পৌনে ৩টার দিকে খবর পেয়ে টঙ্গী থেকে সাত সদস্যের ডুবুরি দল বিকাল সাড়ে ৫টায় ঘটানাস্থলে গিয়ে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে।

প্রতিবেশী মমতাজ উদ্দিন ও আবুল হাশেম জানান, নারায়ণগঞ্জে ওই নারীর বিয়ে হয়েছিল। স্বামীর মৃত্যুর পর দুই শিশুকন্যাসহ বাবার বাড়ি কাপাসিয়ার বিবাদীয়া এলাকায় ফিরে আসেন। এখানে স্বামীর রেখে যাওয়া সঞ্চিত টাকার লভ্যাংশ দিয়ে সংসার চালাতো সে। পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যে স্বজনদের সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে মানসিক বিপর্যস্ত হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি