উত্তাল পদ্মা, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২২, ২১:২৯আপডেট : ২১ জুন ২০২২, ২১:২৯

পদ্মা নদীতে পানির তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণ করেছে বিআইডব্লিউটিসি। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহের রবি ও সোমবার একই কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, এ নৌপথে সকাল থেকে সীমিত পরিসরে ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে সন্ধ্যার থেকে নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তীব্র স্রোতের কারণে গত তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, নদীতে স্রোত কমে এলে সকাল দিকে পুনরায় ফেরি সচল হতে পারে। ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় তেমন যানবাহন নেই।

/এফআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী