সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২৩ জুন ২০২২, ০৪:৩৯আপডেট : ২৩ জুন ২০২২, ০৪:৩৯

পূর্ব শত্রুতার জের ধরে নরসিংদীর হাজিপুরে প্রকাশ্যে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এসময় নিহতের ছেলেসহ আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীর শহরের হাজিপুর কাঠবাজার এলাকায় নিহতের নিজ দোকানে এ ঘটনা ঘটে।

নিহত সুজিত সুত্রধর (৫৩) হাজিপুর ৩ নং ওয়াডের সাবেক ইউপি সদস্য ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। এসময় নিহতের ছেলে সুজন সূত্রধর এবং তাদের দোকান কর্মচারী দ্বীন ইসলাম আহত হয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, হাজিপুরের বর্তমান ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুর সাথে মামলা-মোকদ্দমার জের ধরে ইউপি চেয়ারম্যানের মদদে তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।  

এই বিষয়ে জানতে হাজিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুর মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানিয়েছেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ডটি সংঘঠিত হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে এই দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ছিল। হত্যার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী