পদ্মা সেতু উদ্বোধন, আগের রাত থেকে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২২, ২৩:০৬আপডেট : ২৪ জুন ২০২২, ২৩:০৬

আগামীকাল শনিবার (২৫ জুন) উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। সেতুর উদ্বোধন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (২৪ জুন) রাত থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সবশেষ ফেরি ‘সুফিয়া কামাল’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে শিমুলিয়া ফেরিঘাট থেকে আবারও ফেরি চলাচল শুরু হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির ম্যানেজার (মেরিন) মোহাম্মদ আলী জানান, সেতু উদ্বোধনের নিরাপত্তার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সবশেষ ফেরি ‘সুফিয়া কামাল’ শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

তিনি আরও জানান, পদ্মা সেতু উদ্বোধন শেষে রবিবার সকাল থেকে জনসাধারণের জন্য যানবাহন চলবে। সঙ্গে সঙ্গে শিমুলিয়া ফেরিঘাটেও ফেরি চলাচল শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী