পানি পানের অজুহাতে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুট

ফরিদপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ২০:৫২আপডেট : ২৫ জুন ২০২২, ২০:৫২

ফরিদপুরের চরভদ্রাসনে পানি পানের খাওয়ার অজুহাতে প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে সৌদি প্রবাসী আব্দুল কাদের মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীন (২৮) দাবি করেন, বিকালে বাড়িতে আমি একা ছিলাম। ছেলে মুস্তাকিম (৮) ও মেয়ে নুসরাত জাহান (৫) পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। আমার শাশুড়ি ছেলে-মেয়েদের আনতে গিয়েছিল। এই সময় অচেনা এক ব্যক্তি বাড়িতে এসে আমার শাশুড়িকে খোঁজ করেন। তিনি বাড়িতে নেই জানতে পেরে ওই ব্যক্তি আমার কাছে পানি খেতে চায়। আমি উঠান থেকে ঘরে পানি আনতে রওনা হলে আমার পেছন থেকে চুল ধরে মাটিতে ফেলে হাত পা ও মুখ বেঁধে ঘরে নিয়ে গিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখে এবং মারধর করে। এ সময় বাড়ির বাইরে থেকে আরেক ব্যক্তি ঘরে ঢুকে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

ওই গৃহবধূ আরও বলেন, প্রায় আধা ঘণ্টা পর অনেক কষ্টে ঘরের টিনের বেড়ায় আঘাত করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চরভদ্রাসন থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে