সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১০:৩৩আপডেট : ২৭ জুন ২০২২, ১০:৩৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার চরসৈয়দপুর এলাকায় দৌলত হোসেন নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দৌলত হোসেন গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টায় গোগনগর ব্রিজের সামনে প্রতিপক্ষের লোকজন দৌলতকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, রবিবার রাতে কে বা কারা দৌলতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।  পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি। তবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের