ইউপি সদস্যকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২৯ জুন ২০২২, ২১:৫৭আপডেট : ২৯ জুন ২০২২, ২১:৫৭

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজুর বিশ্বাসকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

ফয়েজুর বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলমণ্ডপ গ্রামের আব্দুর হামিদ বিশ্বাসের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। সন্ধ্যার আগে তার মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে রওনা হলে সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ নামক এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাটি তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঘটেছে।

পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, ‘কয়েক বছর আগেও এরকমভাবে দুজন ইউপি সদস্যকে ডেকে নিয়ে গুলি করা হয়। ঘটনাস্থলে দেবেশ নামে একজন মারা যায়। সেবার ফয়েজুর গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে এবারের নির্বাচনেও জয়লাভ করেন। বুধবার তাকে সন্ধ্যার আগে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে কৌশলে হত্যা করা হতে পারে বলে জেনেছি।’

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যার বিষয়টি শুনেছি। আমাদের টিম সেখানে যাচ্ছে। হত্যাকাণ্ডের কারণ পুলিশি প্রতিবেদনের মাধ্যমে আদালতে দেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান