শিক্ষককে পিটিয়ে হত্যা: এবার সেই স্কুলছাত্রী বহিষ্কার

সাভার প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৪:২২আপডেট : ০২ জুলাই ২০২২, ১৪:৩০

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুর পর এবার এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০২ জুলাই) সকালে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জিতু ওই ছাত্রীর কাছে হিরো সাজতে শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যা করে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডে ওই ছাত্রীর যোগসূত্র থাকতে পারে। তাই এক মিটিংয়ে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

আরও পড়ুন: সেই জিতুকে স্কুল থেকে বহিষ্কার

ওই ছাত্রী বহিষ্কারের বিষয়টি কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গত ২৫ জুন শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে নৃশংসভাবে আঘাত করা হলে পরদিন মারা যান। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আসামির জবানবন্দিতে ওই ছাত্রীর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মুহূর্তে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় গ্রেফতার দশম শ্রেণির ছাত্র জিতুকে শুক্রবার (০১ জুলাই) স্কুল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জিতু। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: শিক্ষক হত্যা, ৫ দিন পর স্কুলে পাঠদান শুরু

এ ঘটনায় উৎপল কুমারের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। ২৮ জুন রাতে আশুলিয়া থানা পুলিশ জিতুর বাবা উজ্জ্বল হাজীকে কুষ্টিয়া এবং বৃহস্পতিবার (৩০ জুন) মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে শিক্ষক উৎপল কুমার সরকার নিহতের ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে প্রাথমিক শাখার এবং বেলা ১১টায় মাধ্যমিক ও কলেজ শাখার পাঠদান শুরু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
সর্বশেষ খবর
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’