আ.লীগ নেতা হত্যা: ট্রলারচালকের দোষ স্বীকার

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ০৯:৩৬আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:০৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগ নেতা আক্কাস আলীকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় রাশেদুল ইসলাম (২০) নামে এক ট্রলারচালকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।

গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরপাড়া গ্রামের অফু মন্ডলের ছেলে রাশেদুল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আক্কাস আলী পাবনার বেড়া উপজেলার ঢালাচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, সন্ত্রাসীরা ট্রলারে পদ্মা নদী পার হয়ে এসে আক্কাস আলীকে হত্যা করে। ওই ট্রলারের চালক ছিল রাশেদুল। পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশে ছায়া তদন্ত হিসেবে কাজ করছিল ডিবি পুলিশের দল। গোপন খবরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে ডিবি পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নাম ও ঠিকানা জানিয়েছে। গত শুক্রবার আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে বাদী হয়ে ১৬ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, গত ২১ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছী এলাকায় অবস্থান করছিলেন আক্কাস আলী। সকাল থেকে রাজবাড়ী-পাবনার সীমান্তের রাখালগাছী হতে গুদারাঘাট পর্যন্ত সরকারি রাস্তার কাজ দেখাশোনা করছিলেন। দুপুরে নদীপথে ট্রলারে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম