‘ছোট বাচ্চাটাকেও বাঁচতে দিলো না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ২২:৪২আপডেট : ০৩ জুলাই ২০২২, ২২:৪২

‘ছোট বাচ্চাটাকেও (তালহা) ওরা বাঁচতে দিলো না। কি দোষ ছিল ওর? মেয়ে নেই, নাতি নেই– সব শেষ।’ আহাজারি করে কথাগুলো বলছিলেন নিহত তালহার নানি ও রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাসলিমা বেগম।

রবিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দ পশ্চিমপাড়ায় নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন— ওই এলাকার মৃত নবীর মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।

খন্দকার তাসলিমা বেগম বিলাপ করে বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর মেয়েকে বলেছিলাম আমার বাড়িতে চলে আসতে, কথা শোনেনি। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। ছেলেকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করেছে। এখন মা-ছেলে দু’জনকে শেষ করে দিলো খুনিরা। আমি এর বিচার চাই।’

হত্যাকাণ্ডের শিকার রাজিয়া সুলতানা কাকলী ও তার ছেলে তালহা পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। রাজিয়া ওই এলাকার মৃত নবীর মিয়ার স্ত্রী। নবীর কয়েকবছর আগে মারা যান। এরপর থেকে স্বামীর রেখে যাওয়া বাড়িতে ছেলে তালহাকে নিয়ে বসবাস করছিলেন রাজিয়া।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি।’

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ সকাল থেকে কাজ করছে। এছাড়া সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।’ অপরাধীদের ধরতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানান তিনি।  

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম