মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ২৩:১৩আপডেট : ০৩ জুলাই ২০২২, ২৩:১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর শনিবার (২ জুলাই) দিবাগত রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলো, উপজেলার ছনপাড়ার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট শিক্ষক আল মাহি (২২) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আসলাম (১৮)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিক্ষক মাহির কাছে স্থানীয় এক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়। তার কাছে পড়তে যেতো আসলামও। শিক্ষক মাহি ও আসলাম দুজনে প্রায়ই ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতো। গত ২৯ জুন রাত ৮টায় প্রাইভেট পড়া শেষে তারা দুজন ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে কিছু না জানাতে ওই শিক্ষার্থীকে শপথ করানো হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

ওই শিক্ষার্থীর মা বলেন, ‘শপথ করানো ও ভয়ভীতি দেখানোর পর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সে আমার কাছে সবকিছু খুলে বললে মামলা করি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা নিয়েছি। আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম