কোমরে পিস্তল নিয়ে আদালতে জামিন চাইতে এলেন আসামি

গাজীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ০১:৫২আপডেট : ০৪ জুলাই ২০২২, ০২:১৬

গাজীপুরে কোমরে পিস্তল নিয়ে আদালতে জামিন নিতে এসেছেন মনসুর আহমেদ নামে এক আসামি। আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপস্থিত সবার চোখ ফাঁকি দিয়ে আদালতের এজলাসে ঢুকে পড়েন তিনি। এ নিয়ে সমালোচনা চলছে।

রবিবার (৩ জুলাই) দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত-২ এ ঘটনা ঘটে। মনসুর আহমেদ জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বন বিভাগের মামলার আসামি মনসুর আহমেদ লাইসেন্স করা পিস্তল নিয়ে জামিনের জন্য আদালতে হাজির হন। কিন্তু বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে। এ নিয়ে আদালতে হইচই শুরু হয়ে যায়। পিস্তলটি তার গায়ের শার্টের নিচে কোমরে ঢাকা ছিল। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর-অপরাধ) জাকির হাসান বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে আদালতে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুলিশ ওই আসামির কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করে থানায় জমা দেয়। এটি আদালতে পাঠানো হবে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় নিয়ে আসা হয়েছে। আসামি মনসুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করায় তার বিরুদ্ধে রবিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছি। ওই মামলায় তাকে আসামি করা হয়েছে। 

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি