ঈদে সড়কে গাছ ফেলে ডাকাতির জন্য সংঘবদ্ধ হয়েছিল তারা

গাজীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:১৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:১৬

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে সড়কে গাছ ফেলে ডাকাতি করে আসছিল।

সোমবার (৪ জুলাই) দুপুরে র‌্যাব-১-এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক নোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টায় মহানগরের গাছা থানার ঝাঁজর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধার মফিজ উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৪), রংপুরের মৃত আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৯), মৃত খয়রুজ্জামানের ছেলে আলু মিয়া (৫৭), মৃত সাইফুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম আইনুল (৩২), মৃত বিনোদ চন্দ্র মহন্ত বিপনের ছেলে উজ্জশ চন্দ্র মহন্ত (২৭), গাইবান্ধার খোকন মিয়ার ছেলে সজিব (৩৩), মৃত কিনার আলী খন্দকারের ছেলে শহিদ মিয়া (৩৮), বাদশা তশিলদার ওরফে নজরুল ইসলামের ছেলে রনি সরকার (২৪) এবং নীলফামারীর মৃত টিপু সুলতানের ছেলে আব্দুল হাকিম ওরফে গাটু মিয়া (৪০)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ওয়ান শুটার গানের গুলি, দুটি ছোরা, একটি রামদা, একটি দা ও একটি করাত উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা নোমান আহমেদ বলেন, ‘গ্রেফতারকৃতরা ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে ডাকাতির জন্য গাছা থানার ঝাঁজর এলাকায় সংঘবদ্ধ হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সড়ক-মহাসড়কের নির্জন স্থানে রাতের আঁধারে গাছ ফেলে যাত্রীদের জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি