শতাধিক মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ছেড়ে গেলো ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১২:০০আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২:৪১

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দির উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে গেছে। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাট থেকে মিডিয়াম রো-রো ফেরি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ জানান, বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে এরপর আর কোনও ফেরি চলবে কি-না সে ব্যাপারে এখনও নিদর্শনা আসেনি।

বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে মোটরসাইকেল পারের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি

ঈদের আগে-পরে সাত দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।

এদিকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ রয়েছে। ফেরি দিয়েও নদী পার হতে পারছেন না মোটরসাইকেল চালকরা। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। তাই বিশেষ বিবেচনায় শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দির উদ্দেশ্যে ফেরি ছাড়ার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি