ঘাট ইজিবাইকের দখলে, ফেরিতে উঠতে ভোগান্তি

মইনুল হক মৃধা, রাজবাড়ী
০৮ জুলাই ২০২২, ১৮:০৬আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৮:০৬

ঈদ উদযাপনে রাজধানী থেকে মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে পদ্মা পাড়ি দিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসছেন ঘরমুখো লাখো মানুষ। দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনে আসতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক ফেরিঘাটের প্রবেশপথ দখল করে রাখায় যাত্রীদের এ ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসন ও নৌ-পুলিশের তৎপরতার অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

শুক্রবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে দৌলতদিয়া প্রান্তের ৫ নম্বর ফেরিঘাটের প্রবেশমুখে দেখা যায় পন্টুনের ওপর ইজিবাইকগুলো পার্কিং করা রয়েছে। এছাড়া পন্টুন থেকে মহাসড়কের অ্যাপ্রোচ সড়ক পর্যন্ত এসব ইজিবাইক ও অটোরিকশা জায়গা দখল করে রাখায় ফেরিতে যানবাহন উঠতে সমস্যা হচ্ছে। এ অবস্থায় অনেক সময় পন্টুনের লোড-আনলোড বন্ধ হয়ে যাচ্ছে। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছেন স্থানীয়রা।

 গাবতলী থেকে ছেড়ে আসা এইচআর পরিবহনের বাসচালক ফেরদাউস বলেন, ফেরি থেকে নামার পর অটোরিকশা ও ইজিবাইক কোনও আইন মানে না। ফেরিঘাট এলাকায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়াতে এসব যান চলাচল করছে বলে অভিযোগ রয়েছে। এদের কারণে অনেক সময় লোড আনলোড বন্ধ হয়ে যায়। আমাদের সময় নষ্ট হচ্ছে। পুলিশ প্রশাসন তেমন কিছু বলে না। অনেক সময় ঝুঁকি নিয়ে আমাদের পন্টুন পার করতে হয়।

শারমিন আক্তার নামে এক যাত্রী বলেন, ফেরি থেকে নেমে কীভাবে রাস্তায় যাবো বুঝতে পারছি না। পন্টুনে যদি এত অটোরিকশা জায়গা দখল করে থাকে, তাহলে আমরা কীভাবে বের হবো? এসব দেখার কেউ নেই, প্রশ্ন তোলেন তিনি। 

 এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহনেওয়াজ রাজু বলেন, বিষয়টি আমি এখনই দেখছি। ঘাটে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনাস্থলে আমি এখনই তাদের পাঠাচ্ছি। 

/টিটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের