উচ্চশব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টা, ২ পিকআপ জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৬:৩৫আপডেট : ১২ জুলাই ২০২২, ১৬:৩৫

সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজিয়ে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে দুটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই পিকআপের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে পিকআপসহ তাদের আটক করে পুলিশ।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে দুটি পিকআপ বিকট শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টা করছিল। তাদের গতিরোধ করে তাদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় দুই চালককে আটক করা হয়েছে। লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি এসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান বলেন,‌ ‘দুপুরে দুটি পিকআপ সেতুতে সাউন্ড বক্সে বিকট শব্দ করে সেতুতে উঠছিল। ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ তাদের আটকে দেয়। আমরা সার্বক্ষণিক টোল প্লাজাসহ এই এলাকায় টহলে আছি।’

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের