মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-লুটপাট, উপজেলা চেয়ারম্যানসহ কারাগারে ১০ জন

ফরিদপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ২০:২২আপডেট : ১৩ জুলাই ২০২২, ২০:২৭

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলার ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৩ জুলাই) দুপুরে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকোট ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলী আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রবিবার (৯ জুলাই) দিবাগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বাড়িতে হামলার ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। এদিকে এ ঘটনার বিচার দাবি করে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সোমবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার আয়োজনে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ সময় তিনি দৌঁড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা এলেম শেখের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট করা হয়। আহত জাফর মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

/টিটি/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম