গাড়ির সারি দীর্ঘ হচ্ছে পদ্মা সেতুর টোলপ্লাজায়

শরীয়তপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৮:৫৯আপডেট : ১৫ জুলাই ২০২২, ২১:২৮

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু দিয়ে এবার ঈদে বাড়ি গেছেন। ফিরছেনও এই সেতু দিয়ে। এতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শুক্রবার (১৫ জুলাই) বিকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।

টোলপ্লাজা থেকে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। তবে টোল আদায়ে তেমন সমস্যা হচ্ছে না। টোল দিয়ে নির্বিঘ্নে সেতু পার হচ্ছে যানবাহন।

গাড়ির সারি দীর্ঘ হচ্ছে পদ্মা সেতুর টোলপ্লাজায়

এ ছাড়া বিকাল থেকে কর্মজীবী মানুষ ঢাকায় যাওয়ার জন্য টোল প্লাজার সামনে গাড়ির জন্য ভিড় করছেন। এখনও সেখানে গাড়ির অপেক্ষায় রয়েছেন অনেক মানুষ।

জহুরা নামে এক গার্মেন্টকর্মী বলেন, ‘দুপুর থেকে টোল প্লাজার সামনে বসে আছি। এখনও কোনও গাড়ি পাচ্ছি না। সব গাড়ি ভরে আসতেছে। কখন যে যেতে পারবো আল্লাহ ভালো জানেন।’

গাড়ির সারি দীর্ঘ হচ্ছে পদ্মা সেতুর টোলপ্লাজায়

ফরিদপুর থেকে আসা প্রাইভেটকার চালক কামাল বলেন, ‘সারা পথ ভালো এসেছি, তবে টোল প্লাজার সামনে এসে প্রায় ২০ মিনিট ধরে বসে আছি। টোল আদায় হচ্ছে ধীরগতিতে। এ ছাড়া আজ গাড়ির খুব চাপ দেখা যাচ্ছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের