বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের 

রাজবাড়ী প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ২৩:৩৪আপডেট : ১৫ জুলাই ২০২২, ২৩:৩৪

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক হোসেন আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫) ও তার চার মাস বয়সী শিশু সন্তান চাঁদনি আক্তার তানিয়া।

নিহতের প্রতিবেশী সেলিনা বেগম জানান, পদ্মা নদীর ভাঙনে কৃষক হোসেন আলীর বাড়িঘর বিলিন হয়। পরে দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে রতনদিয়া ইউনিয়নের বহরের গ্রামে টিনের একটি ছাপড়া ঘর তুলে কয়েকদিন ধরে বসবাস করছেন তিনি। 

শুক্রবার তিনি পাট কাটতে মাঠে যান। এ সময় তানিয়া দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তখন মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে নিয়ে বুকের দুধ খাওয়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকা টিনের বেড়ার সংস্পর্শে আসেন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের