তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ২০:১৭আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০:১৭

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাকিব মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাংকুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত মো. শাকিব মিয়া (২২) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী তেলবাহী লরির সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শাকিব নিহত হয়। এ সময় অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। 

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, ‌‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া দুর্ঘটনাকবলিত লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই নয়ন মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম