পথশিশুর হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সাভার প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৭:০১আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৭:০১

সাভারে চুরির অভিযোগে মনির হোসেন (১৩) নামে এক পথশিশুর হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকায় ওই শিশুর ওপর নির্যাতন চালায় ফুটপাতের স্থানীয় ব্যবসায়ীরা।

গুরুতর আহত শিশু রেডিও কলোনি এলাকার ইসমাইলের ছেলে। সে বাসস্ট্যান্ড এলাকায় অন্যান্য শিশুদের সঙ্গে পথেই থাকতো।

স্থানীয়রা জানান, সকালে ফুটপাত ব্যবসায়ী নাসিম ইকবাল, তোফাজ্জল ও ইউনুস চুরির অভিযোগ তুলে শিশুর হাত-পা বেঁধে ফেলেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় ওই শিশুর ওপর নির্যাতন চালায় হকার ব্যবসায়ীরা। পরে দুপুরে দিকে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই হারুন-উর-রশিদ বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত তিন ব্যবসায়ীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী