অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৯:১৫আপডেট : ২০ জুলাই ২০২২, ১৯:১৯

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মালেকা বেগম (৩৪) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী অভিযুক্ত ফেরদৌস হোসেন পলাতক। 

মালেকা বেগম গোপালপুর গ্রামের জব্বার আলীর মেয়ে। তার স্বামী ফেরদৌস একই গ্রামের শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় রাতেই মালেকার মা জীবননেছা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

জীবননেছা বলেন, ‘সাত বছর আগে ফেরদৌসের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বছরখানেক আগে একই উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামের এক মেয়ের সঙ্গে সে প্রেম করে। এ নিয়ে কিছু বললে আমার মেয়েকে মারধর করতো। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। মঙ্গলবার রাতে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে মালেকাকে বেদম মারধর করে ফেরদৌস। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনে। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ ফেলে পালিয়ে যায় ফেরদৌস।’

মালেকার বাবা জব্বার আলী বলেন, ‘চরতিল্লি গ্রামের মেয়েটির সঙ্গে যোগাযোগ রাখবে না শর্ত দিয়ে দুই মাস আগে আমার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেয় ফেরদৌস। তারপরও ওই মেয়েটির পরামর্শে আমার মেয়েকে হত্যা করেছে।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান