‘যৌবনে নারী নয়, দেশের প্রেমে পড়েছিলাম’

গবি প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২২:৪৪ আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:৪৪

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘যৌবনে নারীর প্রেমে পড়িনি বরং দেশের প্রেমে পড়েছিলাম, নেতার প্রেমে পড়েছিলাম। তাই বঙ্গবন্ধুর ডাকে দেশমাতাকে রক্ষা করতে হাসিমুখে যুদ্ধ করেছিলাম।’

মঙ্গলবার (২ আগস্ট) সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ, শপথ গ্রহণ ও কমিউনিটি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার রাজনৈতিক দর্শনের মিল নেই, কিন্তু চেতনার মিল আছে। আমি ওনাকে বঙ্গবন্ধুর মতোই ভালোবাসি। উনি দেশ মাতৃকার টানে সেদিন নিরাপদ জীবন রেখে অনিশ্চিত জীবনকে বেছে নিয়েছিলেন। তিনি তখন ফিল্ড হাসপাতাল গড়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা না দিলে শহীদ এবং পক্ষাঘাতগ্রস্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হয় তো আরও বেশি হতো।’

নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের মঙ্গলের জন্য স্থাপিত একটি প্রতিষ্ঠান। কাজেই এখানকার চিকিৎসকরা মানবিক হবে, ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হবে না, কোনও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেবার নামে সাধারণ মানুষকে হয়রানি করবে না।’

কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং করতালি দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সরকার জায়গাটা সুন্দর করে গড়ে তুলেছে, ধরে রাখার দায়িত্ব এলাকাবাসীর: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত