বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ‘মূলহোতা’ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১২:৩৪আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২১:১৮

টাঙ্গাইলের মধুপুরে ঈগল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের মামলায় রাজা মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পুলিশের দাবি সে ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূলহোতা। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাজা মিয়া জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো ও ঢাকা-টাঙ্গাইল রুটের ঝটিকা বাসের চালক ছিল।

পথিমধ্যে বাসে উঠে ডাকাতি, লুটপাট শেষে নারী যাত্রীকে ধর্ষণ

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজাকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘বাসটিতে ২৪-২৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৬-৭ জন ছিল নারী যাত্রী। বাসে যাত্রী বেশে উঠে সবাইকে জিম্মি করে লুটপাট চালায় ডাকাতরা। এ সময় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। রাত ১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত বাসটি ডাকাত দলের নিয়ন্ত্রণে ছিল। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসটি বুধবার (৩ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির স্তূপে উল্টিয়ে দিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় এক যাত্রী বাদী হয়ে মামলা করেছেন।’ ধর্ষণের শিকার ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার
ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেফতার 
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ