পথিমধ্যে বাসে উঠে ডাকাতি, লুটপাট শেষে নারী যাত্রীকে ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ০০:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২১:২৬

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একইসঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শেষে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে ডাকাতদল। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এ ঘটনা ঘটে। যাওয়ার সময় রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি উল্টে রেখে যায় ডাকাতদল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন যাত্রীদের বরাত দিয়ে বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি সিরাজগঞ্জ মহাসড়কের পাশে জনতা হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য যাত্রাবিরতি দেয়। সাড়ে ১১টার দিকে আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে কাঁধে ব্যাগ বহন করা ১০-১২ জন তরুণ যাত্রী সেজে বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ওই তরুণরা অস্ত্রের মুখে যাত্রীদের সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর সব যাত্রীর কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার আগে এক নারী যাত্রীকে ধর্ষণ করে তারা। বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে আড়াই ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি উল্টিয়ে ডাকাতদল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

/এএম/ইউএস/
সম্পর্কিত
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার, কক্ষে যৌন উত্তেজক ওষুধ
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ