অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৪:১৬আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬:০৯

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় দেন।

জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. সালাহ উদ্দীন সুইট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৪ সালের অস্ত্র মামলায় আসামি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আরও দুটি মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অপর একটি অস্ত্র মামলায় তিন জন ও একটি মাদক মামলায় এক জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে বলে জানান তিনি। 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, নূর হোসেনের বিরুদ্ধে আজ তিনটি মামলার কার্যক্রম পরিচালনা করেছেন আদালত। এরমধ্যে দুটি অস্ত্র মামলার একটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অপর অস্ত্র মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ হয়। এছাড়া আরেকটি মাদক মামলায় একজন সাক্ষ্য দিয়েছেন।

তিনি আরও বলেন, রায় ঘোষণার আগে নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। মামলার রায় ও বিচারকি কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, ২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার, আট রাউন্ড গুলি ও শটগানের আটটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে ওই বছর নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ খান বাদী হয়ে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটে। এ মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। একই বছর হাইকোর্ট নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ দোকানে রোবটকে মানুষের ধাক্কার পর যা ঘটলো
রুশ দোকানে রোবটকে মানুষের ধাক্কার পর যা ঘটলো
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া
বাঁধের ২২৫০ ব্লক লুট করে কেউ রেখেছেন গোয়ালঘরে, কেউ বানিয়েছেন সিঁড়ি
বাঁধের ২২৫০ ব্লক লুট করে কেউ রেখেছেন গোয়ালঘরে, কেউ বানিয়েছেন সিঁড়ি
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা