বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ১৯:৪৫আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৯:৪৫

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে ট্রেনটি রিলিফ ট্রেনের মাধ্যমে মির্জাপুর স্টেশনে আনার পর মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের ধেরুয়া এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভারত থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে, কুড়িগ্রাম এক্সপ্রেস টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে ও কালিয়াকৈর স্টেশনে আরও একটি ট্রেন আটকা পড়ে। 

বিকল হওয়া ট্রেনটি বিকাল পৌনে ৫টার দিকে মির্জাপুর স্টেশনে আনা হয়। এরপর বিকাল ৫টার দিকে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকাল ৫টার পর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মির্জাপুর রেল স্টেশনের মাস্টার সোলায়মান হোসেন বলেন, ‘বনলতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে ইঞ্জিন আনা হয়েছে। তবে বনলতা ট্রেনটির ইঞ্জিনও নতুন। ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। শেষ হলেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে বনলতা এক্সপ্রেস।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের