পোশাকশ্রমিককে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ

সাভার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩

সাভারে যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে বাড়িতে ডেকে এক পোশাকশ্রমিককে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই পোশাকশ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পোশাকশ্রমিক। অভিযুক্ত আহমেদ ফয়সাল নাইম তুর্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে।

ভুক্তভোগী পোশাকশ্রমিক মো. সুমন (২০) জানান, ‘স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। শুক্রবার ফেসবুকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি দেখে স্থানীয় হালিম নামে এক ব্যক্তিকে দিয়ে তাকে ডেকে নিয়ে যান তুর্য। তার বাড়িতে গেলে জানতে চান কেন প্রতিমন্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এ সময় তুর্যসহ আরও পাঁচ জন মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনার বিচার চেয়েছেন সুমন।

এ বিষয়ে গার্মেন্টস কর্মী ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে আহমেদ ফয়সাল নাইম তুর্যকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে তার বাবা আবু আহমেদ নাসিম পাভেল বলেন, ‘আমি বিষয়টি জানি না। যেহেতু এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে, সেহেতু বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী