নৌকাবাইচ দেখতে এসে নিখোঁজ, চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবচরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন—ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। অন্যজন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, সকাল ৬টার দিকে হোসেনপুর খুরশীদ মহল সেতুর কাছে দুই জনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে সাহেবেরচর থেকে তিন কিলোমিটার দূরে পার্শ্ববতী ময়মনসিংহের নান্দাইল উপজেলার নামখাইল এলাকায় শামীমের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, প্রতি বছরের মতো গত সোমবার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ সাহেবচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষের ঢল নামে। সেদিন বিকাল পৌনে ৬টার দিকে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিন জন নিখোঁজ হন। দুই দিন পর আজ তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি