পরীক্ষায় বসে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী হলো— উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের রাকিব হাসান ও আব্দুল্লাহ্ আল মামুন।

কেন্দ্র কর্তৃপক্ষ, তদন্ত কর্মকর্তা ও শিক্ষকদের সাথে কথা বলে জানান যায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গণিত পরীক্ষা চলাকালে উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৯নং কক্ষের ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসময় ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী রাকিব হাসানের মোবাইল থেকে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে পরীক্ষা কক্ষের দৃশ্য ফেসবুকের মাধ্যমে লাইভে ছড়িয়ে দেয়। বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তিনি এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে যান। ভিডিওচিত্র দেখে আট পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থী রাকিব হাসানের সাথে থাকা মোবাইল দিয়ে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে ফেসবুকে লাইভ করার বিষয়টি সত্যতা পান। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, তদন্তে দুই পরীক্ষার্থী রাকিব ও আব্দুল্লাহ্ আল মামুনের পরীক্ষা কক্ষে ফেসবুক লাইভ করার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া কক্ষ পরিদর্শক আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম কারণ দর্শানোর লিখিত জবাব দাখিল করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর তিনি সিদ্ধান্ত নিবেন।

পরীক্ষার কক্ষে মোবাইল কীভাবে নেওয়া হলো— জানতে চাইলে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল জানান, পরীক্ষা কেন্দ্রের প্রবেশমুখেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। ওই দুই পরীক্ষার্থী বাইরে থেকে হয়তো মোবাইল এনে থাকতে পারে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, তদন্তে ওই দুই শিক্ষার্থী সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৯টি স্কুলের ১৮১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

/এমএস/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী