হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে ওয়ার্ডবয় গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরী রোগী ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজিব মিয়া (২৪) নামে স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযুক্ত এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার ওই কিশোরী সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ভুক্তভোগীর মা অভিযোগ করেন, নারী ওয়ার্ডের এক রোগী আমাকে ঘটনাটি জানান। তিন এক মাস ধরে সেখানে ভর্তি ছিলেন। আমার মেয়ে ছিল অন্য বেডে। আমার মেয়েকে ওয়ার্ড বয় রাজিব আরেক বেডে নিয়ে ধর্ষণ করে।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরী অভিযোগ করেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় ময়মনসিংহের কমলাপুরের ফজলুল হকের ছেলে মো. রাজিব মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে নিয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ অভিযুক্ত ওয়ার্ড বয়কে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে